August 1, 2026, 11:29 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের সদরপুরে থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

এর আগে গতকাল শনিবার (২৫ মে) সাড়ে ৭ টার সময় উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৪ মে) রাতুল ও আনিস নামে দুজন দুষ্কৃতকারীকে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মামলায় গ্রেফতার করার পর তাদের দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সদরপুর থানার ওসি নাজমুল হাসান জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে থানা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। এর পরিপেক্ষিতে রাতুল ও আনিস নামে দুজন দুষ্কৃতকারীকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শটগান উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে সদরপুর থানা থেকে পুলিশের লুট হওয়া আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই অস্ত্র যদি কোথাও কেউ ফেলে রেখে আমাদের ফোনে বা আমাদের জরুরী সেবা ৯৯৯ কেউ কল দিয়ে তথ্য দেয়, তাহলে তাকে পুরস্কার দেয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page