August 1, 2026, 11:26 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়ি সীমান্তে শিশুসহ ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরমধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও ৫ জন শিশু রয়েছে।

আজ সোমবার (২৬ মে) ভোর রাতে উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম।

তিনি বলেন, পুশ ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছেন। ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তারের পর তাদের সীমান্ত দিয়ে ঠেলে দেয় বিএসএফ। পুশ ইন হওয়া এই ১৯ জন নারী, পুরুষ ও শিশুর পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যদি তারা বাংলাদেশের নাগরিক হয় সেক্ষেত্রে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তাদের দাবি সঠিক কিনা সেটি পুলিশের বিশেষ শাখার মাধ্যমে তদন্ত হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে নিজ নিজ এলাকায় তাদের পাঠিয়ে দেওয়া হবে। অন্যথায় অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুপ্রবেশকারীরা জানান, হরিয়ানা থেকে বিমানে করে আগরতলায় নিয়ে আসা হয় তাদের। সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার করবুক এর সীমান্তবর্তী গুলোমনি পাড়ায় বিএসএফ নিয়ে আসে। ভোর রাতে তাদের পুশ ইন করা হয় বাংলাদেশে।

তবে এ বিষয়ে জানতে চেয়ে বারবার চেষ্টা করেও বিজিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পুশ ইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবির পাহারায় রয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। বাংলাদেশি হলে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে, চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় ৮৬ জনকে পুশইন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page