August 1, 2026, 11:26 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে অবৈধ ২১ স্থাপনা উচ্ছেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুরে সরকারি ২০ শতাংশ জমিতে অবৈধভাবে গড়ে তোলা ২১টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

সোমবার (২৬ মে) সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সেনাবাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারীরা জানায়, সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর ও সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ভোগ করে আসছিল প্রভাবশালীরা। এতে খালে পানি প্রবাহ বন্ধ হয়ে পড়েছিল। দূষণ হচ্ছে খালের পরিবেশ। খালে স্বাভাবিকভাবে পানি প্রবাহ নিশ্চিত করতে ২০ শতাংশ জমিতে অবৈধভাবে গড়ে তোলা ২১টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, বর্ষার আগে খালে পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে ৩০ এপ্রিল লক্ষ্মীপুর পৌরসভার মাদাম ব্রিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করা হয়। ২১ মে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের অভিরখিল ও ছাগলছিড়া খালের ওপর থাকা ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ২২ মে রায়পুর পৌরসভার বিভিন্ন এলাকায় ডাকাতিয়া নদী থেকে ৪টি বড় আড়াআড়িভাবে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ তা সরায়নি। এজন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্ছেদ করা হয়েছে খাল ও সরকারি জমিতে থাকা ২১টি দোকানঘর। উদ্ধারকৃত জমির বাজার মূল্য প্রায় দেড়কোটি টাকা।

প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসের শেষ দিকে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় বাড়িঘর ডুবে যায়। পরবর্তীতে ফেনী-নোয়াখালী থেকে বন্যার পানি এসে প্রায় দেড় মাস পানিবন্দি ছিল প্রায় ৮ লাখ মানুষ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page