August 1, 2026, 11:26 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে পিকআপসহ কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ওয়েজখালি এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ী জব্দ করেছে টাস্কফোর্স। যার আনুমানিক মূল্য ১ কোটি ১১লাখ ৬৪ হাজার টাকা।

সোমবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে ওয়েজখালী ব্রিজ এলাকা থেকে একটি পিকআপসহ এসব ভারতীয় শাড়ী জব্দ করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে ওয়েজখালী ব্রিজ এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপসহ ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ী জব্দ করে বিজিবি।

আটককৃত পিকআপের আনুমানিক মূল্য ১৫ লাখ এবং জব্দকৃত ভারতীয় শাড়ীর অনুমানিক মূল্য ৯৬ লাখ ৬৪ হাজার টাকা।

অভিযানে সুনামগঞ্জ ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারসহ ৯ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা বন্ধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page