March 16, 2026, 5:33 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’-এর হুমকি দিয়েছেন।

যুক্তরাষ্ট্র মেদভেদেভের এই মন্তব্যকে ‘বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছে। তবে দুই পরাশক্তির মধ্যে বাগ্যুদ্ধ আরো চড়া হয়ে উঠলেও প্রকাশ্য এই সংঘাতের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ চলছে বলে ইঙ্গিত মিলেছে।

গতকাল বুধবার মস্কোয় একটি নিরাপত্তা সম্মেলনে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতি ছিল বিরল ঘটনা।

গত সপ্তাহে ট্রাম্প পুতিনকে ‘পাগল’ বলে অভিহিত করলে এই পাল্টাপাল্টি মন্তব্যের সূচনা হয়। এরপর মঙ্গলবার ট্রুথ সোশ্যাল-এ নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না, আমি না থাকলে রাশিয়ার জন্য বহু ভয়াবহ ঘটনা ঘটত, আর আমি বলছি, সত্যিই ভয়াবহ। তিনি আগুন নিয়ে খেলছেন।’

মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ট্রাম্পের মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, ‘আমি কেবল একটি সত্যিকার ভয়াবহ জিনিস জানি-তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প এটা বুঝবেন।’

এরপর ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ এই বিতণ্ডায় যুক্ত হয়ে এক্স-এ লিখেছেন, ‘মেদভেদেভের পক্ষ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় দেখানো দুর্ভাগ্যজনক ও বেপরোয়া মন্তব্য এবং এটি একটি পরাশক্তির জন্য অনুচিত। প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ থামাতে ও হত্যাকাণ্ড বন্ধ করতে কাজ করছেন। আমরা রাশিয়ার সেই সমঝোতা স্মারক (টার্ম শিট)-এ অপেক্ষায় আছি, যেটি আপনারা এক সপ্তাহ আগে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনই যুদ্ধবিরতি করুন।’

এদিকে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা-রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা এরিক জর্ডান এবং দ্বিতীয় সচিব জেরেমি ভেন্তুসোর মস্কোয় একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে উপস্থিত ছিলেন।

২০২২ সালে পুতিনের ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর এই প্রথম কোনো মার্কিন প্রতিনিধি এমন কোনো ফোরামে যোগ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page