September 27, 2026, 2:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রাম সীমা‌ন্তে পুশ ইনে ব্যর্থ হয়ে বিএসএফের কক‌টেল বিস্ফোরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ ইনে ব্যর্থ হ‌য়ে কক‌টেল বিস্ফোরণ ঘটিয়ে জনম‌নে আতঙ্ক সৃ‌ষ্টির অ‌ভি‌যোগ উঠে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরু‌দ্ধে।

বুধবার (২৮ মে) রাত ১০টার দি‌কে উপজলার রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তের-১০৬৪ মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়‌দের বরাত দি‌য়ে রৌমারী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের কা‌ছে ভারতের আসাম রাজ্যের সাহাপাড়া বিওপি ক্যাম্পে বেশ কিছু মানুষ ও ক‌য়েক‌টি গা‌ড়ির জটলা দেখ‌তে পায় এলাকাবাসী। খবর পে‌য়ে এলাকাবাসী ও বি‌জি‌বির সতর্কতার কার‌ণে পুশ ইনে ব্যর্থ হয় বিএসএফ। এ সময় ভার‌তের ভূখণ্ডে এক‌টি বিকট শব্দ হয়।

চান্দারচর সীমান্তের বাসিন্দা, ফি‌রোজ মি‌য়া, মামুন হো‌সেন বলেন, সীমান্তে হঠাৎ বিকট শব্দ হয়। ঘর থেকে বের হয়ে দেখি সাদা ধোঁয়া উড়ছে। গ্রামের লোকজন ছুটে এসে সীমান্তে জড়ো হয়েছিল। পরে দেখতে পাই সীমান্তের ওপারে বিএসএফ কিছু কয়েকজনকে এনে দাঁড় করিয়ে রেখেছে।

এ বিষ‌য়ে রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানার বক্তব্য নি‌তে তার মু‌ঠো‌ফো‌নে কল করা হ‌লে সে‌টি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

ত‌বে জামালপুর ব্যাটা‌লিয়‌নের-৩৫ বি‌জি‌বি‌র সহকারী প‌রিচালক ভারপ্রাপ্ত অ্যাডজু‌টেন্ট শামসুল হক বলে, কক‌টেল বি‌স্ফোর‌ণের ঘটনা আমা‌দের জানা নেই। তাছাড়া পুশ ইন ঠেকা‌তে আমা‌দের বি‌জি‌বি সদস্যরা সীমা‌ন্তে ক‌ঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৭ মে) ভোর রাত ৪টার দি‌কে রৌমারী উপ‌জেলার বড়াইবা‌ড়ি সীমা‌ন্তে-১০৬৭ সীমানা পিলা‌রে নো ম্যান্স ল্যান্ডে ১৪ ভারতীয় নাগ‌রিক‌কে পুশ ইন ক‌রে বিএসএফ। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সীমা‌ন্তে ক‌য়েক রাউন্ড গোলাগুলি হ‌য়। প‌রে বাংলা‌দে‌শের আকা‌শে ড্রো‌ন উড়ি‌য়ে ভী‌তিকর প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি কর বিএসএফ। সেই থে‌কে রৌমারী সীমা‌ন্তে টানটান উত্তেজনা বিরাজ কর‌ছে ব‌লে জানান স্থানীয়রা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page