September 30, 2026, 4:00 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে যৌথবাহিনীর অভিযানে ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের ইসলামপুরে খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাতে ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আনোয়ারের বাড়ী থেকে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর সদর ইউনিয়নের কাচীহারা গ্রামের আনোয়ার হোসেন দীর্ঘদিন থেকে সরকারি চাল কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় কাচীহারা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারের বাড়ী থেকে ৬শ’ ৩ বস্তা চাল জব্দ করা হয়।

এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় আনোয়ার হোসেন ও তার বাড়ীর লোকজন। পরে ঘটনাস্থল থেকে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ৬শ ৩ বস্তা সরকারি চাল জব্দ করে নিয়ে যায় প্রশাসন। তবে কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আনোয়ার হোসেনের বাড়ি থেকে সরকারি চাল জব্দ করা হয়েছে। আনোয়ার হোসেনের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে মামলা দায়ের করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page