February 27, 2026, 4:58 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

সোমবার এমপিও শিক্ষকরা বেতনের ৫০ শতাংশ বোনাস পাবেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া হচ্ছে আজ। তারা বোনাস পাবেন আগামীকাল সোমবার। মূল বেতনের ৫০ শতাংশ বোনাস পাবেন, আগে তারা ২৫ শতাংশ বোনাস পেতেন।

রোববার (১ জুন) বিকালের শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতনের টাকা পাঠানো হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ বিকালের মধ্যে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বেতন নিজ নিজ অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর আগামীকাল সোমবার শিক্ষক-কর্মচারীরা বোনাসের টাকা পাবেন।

এদিকে, এবার ঈদে শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ বোনাস পাবেন। আগে তারা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন। আর কর্মচারীরা আগের মতোই ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।

গত ২৬ মে শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সম্মতিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

জানা যায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়।

পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পান। পরে ধাপে ধাপে বাকি শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া শুরু হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page