September 30, 2026, 3:18 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে শ্রমিকের আত্মহত্যাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ ৫৯ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শ্রমিক আত্মহত্যার ঘটনার জেরে গাজীপুরের শ্রীপুরে জিন্নাত টেক্সটাইল আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ১১ সদস্যসহ প্রায় ৫৯ জন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, আন্দোলন চলাকালে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে।

পুলিশর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা। এক পর্যায়ে ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সংঘর্ষ চলাকালে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের দুর্ব্যবহারের কারণে ওই শ্রমিক আত্মহত্যা করেছে। এর জেরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকা।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান উত্তেজিত শ্রমিকরা গার্মেন্টসে ভাংচুর করতে এলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। একপর্যায়ে পুলিশের উপ হামলা চালায় শ্রমিকরা। ভাংচুর করে এপিসিতে। পরে বাধ্য হয়ে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শ্রমিকদের অভিযোগ, কারখানা থেকে ছুটি চাওয়ায় জাকির হোসেন নামের এক শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। পরে তিনি অপমানে কারখানার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকালে এ নিয়ে প্রতিবাদ জানাতে জড়ো হলে পুলিশ পূর্বপরিকল্পিতভাবে সেখানে অবস্থান নিয়ে তাদের ওপর হামলা করেছে।

এই ঘটনাকে কেন্দ্রপুরো এলাকাজুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page