August 9, 2026, 2:17 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

স্ত্রীসহ জিএম কাদেরের নামে বিএনপি নেতার মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় সাত বছর আগে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনপি নেতা খলিলুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তিনি লালমনিরহাট পৌরসভার সাধুটারী এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদী খলিলুর রহমান লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়, ভোটের আগের দিন রাতে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী তার বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেন। পরদিন ভোট গ্রহণ শুরুর পর তিনি দায়িত্ব পালনকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের নির্দেশে অন্য আসামিরা তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার প্রায় ৭ বছর পর ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে। থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সেটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, বাদীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page