April 8, 2026, 12:27 pm
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জ্বালানি নিরাপত্তায় নিজস্ব উদ্যোগে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব উদ্যোগে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে ২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ পর্যন্ত সময়ে বাপেক্স ২৭০ কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ, ৭০০ কিলোমিটার টু-ডি সাইসমিক জরিপ এবং ৭০০ বর্গ কিলোমিটার থ্রি-ডি সাইসমিক জরিপ কাজ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ সব বক্তব্য তুলে ধরেন।

এ সময় উপদেষ্টা আরও বলেন, মধ্যমেয়াদে বাপেক্স এর নিজস্ব রিগ দিয়ে ৬৯টি কূপ খনন এবং ৩১ টি কূপের ওয়ার্কওভার সম্পন্নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে ব্যয় সাশ্রয়ী ও টেকসই অবকাঠামো গড়ে তোলার পদক্ষেপ নেয়া হচ্ছে।

এদিকে তেলের চাহিদা মেটাতে প্রতি বছর ৩ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল শোধন ক্ষমতাসম্পন্ন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, ইউনিট-২ স্থাপনের প্রকল্প গ্রহণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে উপদেষ্টা উল্লেখ করেন। তিনি বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিতে পুঞ্জীভূত বকেয়া প্রায় ৫৭০ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। জ্বালানি পরিবহন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে জ্বালানি তেল পরিবাহী ২ হাজার ৪৬৫টি ট্যাংকলরিতে এসএফডিএমএস প্রযুক্তির ভিহাইকেল ট্র্যাকিং সিস্টেম ডিভাইস স্থাপন করা হয়েছে। এতে জ্বালানি পরিবহনকালীন চুরি বা ভেজাল মিশ্রণের প্রবণতা হ্রাস পাবে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page