August 10, 2026, 1:40 pm
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

ঈদ যাত্রায় রং-চং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদ যাত্রায় রং-চং দিয়ে ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়িগুলোর মালিক ভাইয়েরা রং-চং করে রাস্তায় নামান। রং-চং দিয়ে ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেয়া হবে না। অনেক সময় কম ট্রেনিং পাওয়া ড্রাইভার দিয়ে এই সময় গাড়ি চালানো হয়। সেটি নিষেধ করা হয়েছে।

তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় একজন চালক রাজশাহীতে একটা গাড়ি নিয়ে গেলে সেখান থেকে আবার সঙ্গে সঙ্গে চলে আসতে হয়। আমরা তাদের বলেছি, চালকদের যেন পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়।

উপদেষ্টা বলেন, ঈদ যাত্রা নিয়ে পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসা হয়েছিল। গতবার ঈদ যাত্রা নির্বিঘ্ন ছিলো, এবারও যেন তেমন হয় সেটার ওপর জোড় দিয়েছি। যাওয়া-আসার সময় যেন নির্ধারিত ভাড়া নেয়া হয়। মালিকপক্ষ এতে সম্মতি দিয়েছেন। তারা মানবেন বলেছে।

অনেক সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত ওঠে। বাসে ওঠার সময় সবার ছবি নেয়া হবে। প্রতি বাসে তিন জন লোক থাকবে। তাদের কাছে প্রশাসনের নাম্বার থাকবে। ঝামেলায় পড়লে মালিক এবং প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। এছাড়া ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কিনা সেটির তদারকিতে একটি কমিটি হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা আরও বলেন, এবার ঈদে লম্বা ছুটি। মানুষের জান-মালের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে। ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য রয়ে গেছে। যেন কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা না হয়, এ বিষয়ে আমরা পুরোপুরি সজাগ রয়েছি এবং আইন-শৃঙ্খলা বাহিনী পুরোপুরি সজাগ আছে। পুলিশের জন্য আমরা শুধু জরুরি ছুটি রেখেছি, বাকি সব ছুটি বাতিল করা হয়েছে।

এ সময় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ইবাদত হিসেবে ঈদ যাত্রা নির্বিঘ্নের চেষ্টা করা হচ্ছে। বর্ষা মৌসুমের কথা মাথায় আছে। পুলিশ, মালিক-শ্রমিক সবাই সম্মিলিতভাবে কাজ করবে। পুলিশ, সাংবাদিক, মালিক-শ্রমিক একমত হলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা সম্ভব। চাঁদাবাজিকে দমন করতে কঠোরভাবে বলা হয়েছে। চাঁদাবাজিকে কোনো ছাড় দেয়া হবে না; সে মালিক, শ্রমিক কিংবা রাজনৈতিক দল যেই হোক।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page