October 21, 2026, 4:59 pm
শিরোনামঃ
যশোরে পূর্ব পরিকল্পিতভাবে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় ১২ জন আটক সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বার মটরসাইকেলসহ ১ জন আটক ও ২ জন পলাতক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ৪ জুন এই প্রস্তাবের ওপর ভোট হয়, যেখানে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

প্রস্তাবে গাজায় ইসরায়েলের হাতে আটক থাকা জিম্মিদের মুক্তিরও আহ্বান জানানো হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতির বিষয়টি জিম্মিদের মুক্তির সঙ্গে যথাযথভাবে সংযুক্ত করা হয়নি, ফলে প্রস্তাবটি তাদের জন্য গ্রহণযোগ্য নয়।

ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই বিরোধিতায় অবাক হওয়ার কিছু নেই। তার ভাষায়, ‘সংঘাত শুরু থেকেই যুক্তরাষ্ট্র একটি পরিষ্কার বার্তা দিয়ে আসছে—ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এই অধিকার প্রয়োগ করে হামাসকে পরাজিত করা এবং ভবিষ্যতে যাতে তারা আর কোনো হুমকি সৃষ্টি না করতে পারে, তা নিশ্চিত করাও জরুরি।’

অন্যদিকে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের সব সীমা ছাড়িয়ে গেছে এবং তারা জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে। তারপরও একটি দেশকে রক্ষার জন্য এসব লঙ্ঘন থামানো হচ্ছে না বা জবাবদিহির আওতায় আনা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

আল–জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, এই ভেটোর মাধ্যমে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র কার্যত একঘরে হয়ে পড়েছে। তার মতে, ‘যখন বহু দেশ একযোগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেয়, তখন তা শুধু একটি রাজনৈতিক বার্তা নয়—এটি একটি বৈশ্বিক আবহের প্রতিফলন। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ, যারা এখনও গাজার মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে যাচ্ছে।’

গাজায় ইসরায়েল আত্মরক্ষার নামে অব্যাহত আগ্রাসন চালাচ্ছে বলেও মন্তব্য করেন বিশারা। তার ভাষায়, ‘তারা আসলে নিজেদের দখলদারি ও অবরোধ বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা-সংক্রান্ত ১৪টি প্রস্তাব উত্থাপিত হয়েছে। এর মধ্যে মাত্র চারটি প্রস্তাব গৃহীত হয়েছে। গতকালের ভোটাভুটি ছিল ২০২৪ সালের নভেম্বরের পর এই বিষয়ে প্রথম ভোট।

এদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশ প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page