June 28, 2026, 3:07 pm
শিরোনামঃ
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী   এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ কক্সবাজারে নিখোঁজের একদিন পর ৭ কিলোমিটার দূরে পর্যটকের লাশ উদ্ধার রাজশাহীতে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ব্যবসায়ী নিহত পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না : ট্রাম্প স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ নেই : নেতানিয়াহু যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে : ইরান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়স্ত্র,দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়েল রানা (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ জুন) ভোরে গয়েশপুর গ্রামে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল রানা উপজেলার যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের প্রবাসী জসীম উদ্দীনের ছেলে।

অভিযানে তার কাছ থেকে একটি ভারতীয় তৈরি আরজি ফোরটিন মডেলের রিভলবার, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি পিস্তলের কভার, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি হাসুয়া ও একটি দা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গয়েশপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।

আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ



Our Like Page