September 28, 2026, 7:48 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র উদ্যোগে কুড়িগ্রাম সদর, চিলমারী ও উলিপুর— উপজেলার প্রায় ৬ হাজার দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় মোট ৭৮টি গরু কোরবানি করা হয়।

শনিবার থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ২শ স্বেচ্ছাসেবী এই মাংস বিতরণ করেছেন বলে জানান সংগঠনের কর্মকর্তারা।

মাংস বিতরণের সময় উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল্লাহ ও মো. মাসুদ হোসেন, নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ ও ফারুক আহমেদ এবং সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

মাংস পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাতিয়া ইউনিয়নের বাসিন্দা মোছা. সুফিয়া বেগম। তিনি বলেন, ‘কত দিন গরুর মাংস খাইনা জানি না, গরুর গোশতের স্বাদ ভুলে গেছি! আজ গরুর গোশত পেয়ে খুব খুশি হয়েছি! পরিবারের সবাইকে নিয়ে শান্তি করি খাব।’

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ হোসেন বলেন, গতকাল (শনিবার) ও আজ আমরা তিনটি উপজেলায় ৭৮টি গরু কোরবানি করেছি। যাদের মাংস কেনার সামর্থ্য নেই, তাদের মাঝেই এই মাংস বিতরণ করা হয়েছে। এ কাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক এবং তিন উপজেলার প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, এটি একটি প্রশংসনীয় ক্ষুদ্র উদ্যোগ। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাকাত ফাউন্ডেশন অব আমেরিকাকে ধন্যবাদ জানাই।

আজকের বাংলা তারিখ



Our Like Page