August 8, 2026, 3:22 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

চীনা বিমানবাহী রণতরী  ঢুকে পড়েছে জাপানের অর্থনৈতিক জলসীমায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের একটি বিমানবাহী রণতরী জাপানের অর্থনৈতিক জলসীমায় ঢুকে পড়েছে বলে জানিয়েছে টোকিও। এরপর তারা ওই এলাকা থেকে বেরিয়ে যুদ্ধবিমান দিয়ে মহড়া চালায়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার টোকিও থেকে এএফপি জানায়, শনিবার ‘লিয়াওনিং’ নামের বিমানবাহী রণতরীর সঙ্গে ছিল দু’টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ও একটি যুদ্ধের রসদ সরবরাহকারী জাহাজ। রণতরীটি জাপানের সর্বাপেক্ষা পূর্বের দ্বীপ মিনামিতোরির দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে।

জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপি’কে জানায়, এই প্রথম কোনো চীনা রণতরী জাপানের ওই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) প্রবেশ করল।

তিনি আরো জানান, চীনের এমন তৎপরতাকে নিজেদের দূরপাল্লার সামরিক সক্ষমতা বাড়ানোর কৌশল বলেই দেখছে জাপান।

চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন এ নিয়ে চীনকে ‘উপযুক্ত বার্তা’ দেওয়া হয়েছে। তবে তা আনুষ্ঠানিক প্রতিবাদ কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিং ও এর সঙ্গে থাকা জাহাজগুলো দেশটির অর্থনৈতিক জলসীমা (ইইজেড) থেকে বের হয়ে যাওয়ার পর, রোববার সেখানেই যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে উড্ডয়ন ও অবতরণের মহড়া চালায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে জাপান ওই এলাকায় নিজেদের যুদ্ধজাহাজ ‘হাগুরো’ মোতায়েন করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page