September 28, 2026, 5:50 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

তদন্তে দোষি না হওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হত্যা মামলার তদন্তে দোষ না পাওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কোন নিরাপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার।

কিশোরগঞ্জে থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কোন বাধা ছাড়াই ইমিগ্রেশন পার হয়ে দেশত্যাগের পর তাকে নিয়ে সমালোচনার মুখে পড়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

থাইল্যান্ডে মেডিকেল চেকআপ শেষে রোববার রাতে দেশে ফিরলেও ফৌজদারী মামলায় তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি, এই প্রশ্ন উঠেছে।

রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাবেক রাষ্ট্রপতি সম্পর্কে তাই সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রাজধানীর থানাগুলোতে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে, জানান উপদেষ্টা। ঈদের আগে পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page