October 14, 2026, 6:52 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া প্রশাসনের মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেনা মোতায়েনের অভিযোগে মামলা করেছে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন।

সোমবার (৯ জুন) লস অ্যাঞ্জেলেসে ‘বেআইনিভাবে’ জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘটনায় এই মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন, তা তার ফেডারেল ক্ষমতার সীমা অতিক্রম করে এবং এটি মার্কিন সংবিধানের দশম সংশোধনীর সরাসরি লঙ্ঘন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ট্রাম্প তার প্রতিরক্ষাসচিব এবং প্রতিরক্ষা বিভাগের ‘অবৈধ’ পদক্ষেপ থেকে রাজ্যকে রক্ষা করতেই ক্যালিফোর্নিয়ার গভর্নর এই মামলাটি করেছেন।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন, ‘ট্রাম্পের এই পদক্ষেপ নিঃসন্দেহে ক্যালিফোর্নিয়ার সার্বভৌমত্বের প্রতি হুমকি। আমরা আদালতের কাছে এই সেনা মোতায়েনকে বেআইনি ঘোষণা করার আহ্বান জানাব এবং ভবিষ্যতে বিক্ষোভ দমনে এ ধরনের মোতায়েনের ওপর নিষেধাজ্ঞা চাইব।’

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রব বন্টা আরও বলেন, ‘আমরা প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার এবং ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডকে অবৈধভাবে ব্যবহারের বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি।’

গত চার দিন ধরে লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে ট্রাম্প বিক্ষোভ দমন করতে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েনের নির্দেশ দেন।

ট্রাম্পের নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন তার বিরুদ্ধে মামলা করে। গভর্নর গ্যাভিন নিউসাম ট্রাম্পের এই পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেন, ‘এটি একজন স্বৈরাচারীর কাজ—একজন গণতান্ত্রিক প্রেসিডেন্টের নয়।’

অন্যদিকে, ট্রাম্প বিক্ষোভকারীদের ‘বিদ্রোহী ও সহিংস জনতা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, তার মন্ত্রিপরিষদের সদস্যদের তিনি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page