October 14, 2026, 6:52 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন ম্যাক্রোঁ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজামুখী একটি ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনায় ইসরাইলের তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

আটক হওয়া জাহাজটিতে থাকা পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ সকল কর্মীকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্রান্সের নিস থেকে জানায়, সোমবারের এই অভিযান ইউরোপের বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে।

ইসরাইলি বাহিনী ‘ম্যাডলিন’ নামের ওই জাহাজটি আটক করে। জাহাজটিতে ১২ জন কর্মী ছিলেন।

এর প্রতিবাদে ইউরোপজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।

ফ্রান্সে বামপন্থী দলগুলোর ডাকে প্যারিসসহ অন্তত পাঁচটি শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘ফ্রান্স আনবোউড (এলএফআই)’ পার্টির প্রধান জ্যাঁ-লুক মেলঁশোঁ ইসরাইলি সামরিক বাহিনীর এই জাহাজ আটককে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছেন।

এদিকে, সুইজারল্যান্ডে ইসরাইলের গাজা অভিযানের প্রতিবাদে কয়েকশ’ মানুষ জেনেভা ও লোজান শহরের রেলস্টেশন অবরোধ করে বিক্ষোভ করে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জেনেভায় প্রায় ৩০০ মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে প্রধান রেলস্টেশনের দুইটি রেললাইন প্রায় এক ঘণ্টা দখল করে রাখেন। এতে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

কাছাকাছি লোজান শহরেও একই ধরনের বিক্ষোভ হয়। পরে পুলিশ রেললাইন খালি করে।

এদিকে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জাহাজে আটক ১২ জন কর্মীর মধ্যে থাকা ফরাসি নাগরিকদের দ্রুত মুক্তির দাবি করেছেন।

তার কার্যালয় থেকে জানানো হয়েছে, ম্যাক্রোঁ ‘ছয়জন ফরাসি নাগরিককে যত দ্রুত সম্ভব ফ্রান্সে ফিরিয়ে আনার অনুরোধ করেছেন।’

তিনি আরো বলেন, ফ্রান্স ‘সতর্ক রয়েছে’ এবং ‘বিপদে থাকা তার সব নাগরিকের পাশে আছে।’

ফরাসি সরকার ইসরাইলের কাছে আটক কর্মীদের ‘নিরাপত্তা’ নিশ্চিত করারও দাবি জানিয়েছে।

এদিকে, ম্যাক্রোঁ গাজার মানবিক অবরোধকে ‘একটি কেলেঙ্কারি’ ও ‘লজ্জাজনক ঘটনা’ বলেও মন্তব্য করেছেন।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ম্যাডলিন’কে ব্যঙ্গ করে নাম দিয়েছে ‘সেলফি ইয়ট’।

মন্ত্রণালয় জানায়, জাহাজের সকল যাত্রী নিরাপদে ও অক্ষত আছেন এবং তারা আশা করছেন যে, জাহাজের সব কর্মী নিজ নিজ দেশে ফিরে যাবেন।

উল্লেখ্য, হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় কঠোর সামরিক অভিযান চালাচ্ছে এবং কার্যত এটি অবরুদ্ধ করে রেখেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page