October 14, 2026, 6:52 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

মার্কিন-ইরান পরমাণু আলোচনার আয়োজন করবে ওমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওমান বৃহস্পতিবার জানিয়েছে, দীর্ঘদিনের শত্রু দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে তারা চলতি সপ্তাহের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা পরমাণু আলোচনার আয়োজন করবে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এক্সে এক পোস্টে বলেছেন, ‘আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ষষ্ঠ দফা আগামী রোববার মাস্কাটে অনুষ্ঠিত হবে।’

ওমানের রাজধানী মাস্কাট থেকে এএফপি এ খবর জানায়।

২০১৫ সালের চুক্তির স্থলাভিষিক্ত হিসেবে একটি নতুন পরমাণু চুক্তি করার লক্ষ্যে এপ্রিল থেকে তেহরান ও ওয়াশিংটন পাঁচ দফা আলোচনা করেছে, যা ট্রাম্প ২০১৮ সালে তার প্রথম মেয়াদে বাতিল করেছিলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ‘বিপজ্জনক’ মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে ঘোষণার দেয়ার কয়েক ঘন্টা পরই ওমানের এই ঘোষণা এল।

ইসরাইল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে এমন জল্পনা ক্রমশ বৃদ্ধি পাওয়ার মধ্যে ট্রাম্প আবারো বলেছেন, তিনি ইরানকে পরমাণু বোমা বানাতে দিবেন না।

বুধবার ইরান হুমকি দিয়েছে, যদি সংঘাত শুরু হয় তাহলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা হবে।

ট্রাম্প সম্প্রতি পর্যন্ত আলোচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন, কিন্তু বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি ‘কম আত্মবিশ্বাসী’।

জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প তেহরানের ওপর তার ‘সর্বোচ্চ চাপ’ প্রচারণা পুনরুজ্জীবিত করেছেন। পরমাণু কূটনীতিকে সমর্থন করেছেন কিন্তু ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলা বন্ধ রাখার জন্য চাপ দিয়েছেন যাতে আলোচনার সুযোগ তৈরি হয়, কিন্তু ক্রমশ ইঙ্গিত দিচ্ছেন, তিনি ধৈর্য হারাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page