September 30, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

শব্দদূষণ রোধে রাজবাড়ীতে অভিযান ; হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পরিচালিত অভিযানটিতে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।

শুক্রবার ঢাকায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ন জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ২ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে পুলিশ লাইন, রাজবাড়ীর একটি চৌকস দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আজকের বাংলা তারিখ



Our Like Page