March 17, 2026, 11:06 am
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। উভয় নেতার মধ্যে অনুষ্ঠিত এই আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

বৈঠকে তারেক রহমান আগামী বছরের রমজান শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে নির্বাচন হলে তা সবার জন্য মঙ্গলজনক হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই সময়কে উপযুক্ত বলে মনে করেন বলে তিনি জানান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, সরকার ইতোমধ্যে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তবে, রমজানের আগের সপ্তাহে নির্বাচন আয়োজনের বিষয়টি সম্ভব হতে পারে যদি প্রয়োজনীয় নির্বাচনপূর্ব সংস্কার ও বিচারসংক্রান্ত অগ্রগতি অর্জিত হয়।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেন এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈঠকের শেষে প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য কৃতজ্ঞতা জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page