September 27, 2026, 10:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

অপারেশন ট্রু প্রমিজ-৩ ; ১৫০টি ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান

ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে।

আজ( শনিবার) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময়, ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এর প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেন, আইআরজিসি এরোস্পেস ডিভিশন কর্তৃক অপারেশন ট্রু প্রমিজ -৩ অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

ইসরাইলের কৌশলগত ওই লক্ষ্যবস্তুতে একাধিক বার সফলভাবে আঘাত করা হয়েছে বলে জানান সাবেক শহীদ প্রেসেডিন্ট ইব্রাহিম রায়েসি প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি।

তিনি -লক্ষ্যবস্তুতে নেভাতিম বিমানঘাঁটি এবং ওভদা বিমানঘাঁটির কথা উল্লেখ বলেন,  এসব ঘাঁটি অধিকৃত অঞ্চলের উত্তর-মধ্য এবং দক্ষিণাঞ্চলে অবস্থিত।

‘এই ঘাঁটিগুলিতে কমান্ড এবং নিয়ন্ত্রণের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ছিল এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর স্থানগুলির মধ্যে এটি ছিল বলে তিনি উল্লেখ করেন।

তেল আবিব শহরের কাছে অবস্থিত ইসরাইলের তেল নফ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানা  ওয়াহিদি।

আইআরজিসি কমান্ডারের মতে, ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিশোধের সময় ইহুদিবাদীদের সামরিক বিষয়ক মন্ত্রণালয় এবং সামরিক-শিল্প কেন্দ্রগুলিতেও হামলা চালানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page