September 27, 2026, 10:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ইরানি জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন। এই বার্তা টিভিতে সম্প্রচারিত হয়েছে। ভিডিও বার্তার গুরুত্বপূর্ণ অংশ এখানে তুলে ধরা হলো:

■ কয়েক জন প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের শাহাদাৎ, যা সবার জন্য কষ্টদায়ক, তাতে ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন ও শোক জানাচ্ছি।

■ ইহুদিবাদী ইসরাইল বড় ভুল করে ফেলেছে, বড় ত্রুটি করেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে (দখলদার ইসরাইল) অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ।

■ ইরানি জাতি শহীদদের মূল্যবান রক্ত বৃথা যেতে  দেবে না, তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না।

■ আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং দেশের কর্মকর্তাগণ ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছে।

■ এখন আমাদেরকে ঘৃণিত ও নিকৃষ্ট সন্ত্রাসী ইহুদীবাদী ইসরাইলের বিরুদ্ধে শক্তিমত্তার সাথে পদক্ষেপ নিতে হবে। আল্লাহর ইচ্ছায় আমরা শক্তিমত্তার সাথে কাজ করব এবং তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।

■ নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে।

■ ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে, তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে। না, তারা শুরু করেছে এবং তারা যুদ্ধের সূচনা করেছে।

■ ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে, তা থেকে তাদেরকে অক্ষত অবস্থায় বের হওয়ার সুযোগ দেব না।

■ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে।

 

■ ইরানি জাতি আমাদের সাথে আছে, সশস্ত্র বাহিনীর সাথে আছে এবং আল্লাহর ইচ্ছায় ইসলামী প্রজাতন্ত্র ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করবে।

■ প্রিয় দেশবাসী, এটা জেনে রাখুন এবং নিশ্চিত থাকুন এই ক্ষেত্রে কোনো ত্রুটি করা হবে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page