June 15, 2026, 10:35 am
শিরোনামঃ
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র একসঙ্গে মহাকাশে ৮ উপগ্রহ পাঠালো চীন বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল : স্থানীয় সরকার মন্ত্রী নারীদের জন্য দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী শ্রমবাজারে একমুখী নির্ভরতা আমাদের জন্য বড় ঝুঁকি : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

তীব্র তাপদাহ অতিষ্ঠ উত্তরের বরেন্দ্র অঞ্চলের নওগাঁবাসী ; তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ উত্তরের বরেন্দ্র জেলা নওগাঁ। আর এ অতিষ্ঠ জনজীবনে একটু প্রশান্তি পেতে অপেক্ষা করছে মানুষ আকাশের বৃষ্টির জন্য। সেই বৃষ্টিতে যেমন শান্তি পাবে জনজীবন ঠিক তেমনি উপকৃত হবে শাক-সবজির ক্ষেত। নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস বলছেন,  আজ শনিবার জেলায়  রেকর্ড করা হয়েছে। আর এভাবেই চলছে গত ৫দিন।

এদিকে তীব্র তাপদাহের কারনে বিপাকে পড়তে হচ্ছে ঈদের ছুটিতে আসা ব্যক্তিদের। ছুটি শেষ পর্যায়ে তবুও মিলছে না একটুও প্রশান্তি। পরিবার নিয়ে ঈদ করতে এসে তীব্র তাপদাহের কারনে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোদের তীব্রতা ও ভ্যাপসা গরমে মানুষ ছুটে বেড়াচ্ছে একটু প্রশান্তির জন্য।

রোদের তীব্রতার কারনে হাট বাজারে ক্রেতা কম থাকায় এর প্রভাব পড়েছে গ্রামীণ জনপদের হাট বাজারে গড়ে উঠা দোকান গুলোতে। নেহায়েত প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছেন না কেউ। আর যারা বের হচ্ছেন তাদের বেশির ভাগই ব্যবহার করছেন ছাতা। আবার অনেকেই গাছের ছাঁয়ায় খুঁজে ফিরছেন একটু প্রশান্তি। কেউবা টিউবওয়েল চেপে পানিতে মুখ ধুয়ে নিচ্ছেন ক্লান্তি দুর করতে। এদিকে তীব্র তাপদাহ থেকে বাঁচাতে গরু, ছাগলসহ অন্যান্য পশুকে পুকুর, ডোবা ও নদীতে গোসল করাচ্ছেন মালিকরা।

নওগাঁ শহরের তাজের মোড়ের রিকশা চালক মমতাজ বলেন, তীব্র তাপদাহ ও প্রচন্ড গরমে গ্রামীণ জনপদের রাস্তাগুলো প্রায় যানবাহন শূন্য। তীব্র রোদের কারনে ভ্যান, রিকশা ও অটোচালকরা যাত্রী না পেয়ে অলস সময় পার করছেন। সংসার চলবে কিভাবে। রাস্তায় লোকজন খুব কম। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না।

নওগাঁর পোরশার আম চাষী বকুল হোসেন জানান, এমনিতেই এ বছর আমের উৎপাদন কম। যেটুকু হয়েছে আবার দামও কম। তারপর গত ৫ দিন ধরে তীব্র তাপদাহ। ফলে গাছ থেকে ঝরে পড়ছে আম। এতে করে তারা দুশ্চিন্তায় পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, তীব্র তাপদাহের কারনে গাছের আম ঝরে পড়া রোধে গাছে পানি স্প্রে করাসহ সম্ভব হলে গাছের গোড়ায় পানি দিতে হবে। তাহলে কিছুটা রক্ষা করার সম্ভব হবে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, চলমান এগরম আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। নিরবচ্ছিন্ন রোদ ও দীর্ঘদিন ধরে বৃষ্টিহীনতার কারনে বরেন্দ্র জেলা নওগাঁসহ আশপাশের এলাকার তাপমাত্রা ক্রমেই বাড়ছে।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবুজার গাফফার বলেন, তীব্র দাবদাহের কারনে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, ছায়াযুক্ত স্থানে অবস্থান করা ও বেশি করে খাবার স্যালাইন মিশ্রিত পানি পান করার পরাপর্শ দিচ্ছেন তিনি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page