April 11, 2026, 11:50 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

ইরানের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মোসাদের কুখ্যাত ‘ওয়াইজম্যান ইনস্টিটিউট’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের অতি পরিচিত ‘ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সাইন্স’ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এক সময় মোসাদের বিজ্ঞান গবেষণা ও সামরিক গোয়েন্দা সহযোগী সংস্থা হিসেবে এটি কাজ করত। কিন্তু মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলায় ইনস্টিটিউটটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

দীর্ঘকাল ধরে ইহুদিবাদী ইসরাইলের সবচেয়ে প্রখ্যাত বিজ্ঞান গবেষণা সংস্থা হিসেবে পরিচিতি ওয়াইজম্যান ইনস্টিটিউটের সঙ্গে ইসরাইলি সামরিক বাহিনী ও মোসাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরবর্তীতে ইসরাইলের অন্যতম প্রধান সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমের’ সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করে ওয়াইজম্যান ইনস্টিটিউট। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে ইসরাইলি এই সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানটির শাখা রয়েছে।

ইসরাইলি গণমাধ্যমগুলো ওয়াইজম্যান ইনস্টিউট ধ্বংস হওয়ার খবর মঙ্গলবার প্রচার করে যদিও এটি ধ্বংস হয় গত শনিবার সকালের হামলায়। ইহুদিবাদী মিডিয়া জানায়, ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ‘দুর্ঘটনাক্রমে’ ওয়াইজম্যান ইনস্টিটিউটে আঘাত হানেনি বরং সুনির্দিষ্টভাবে এটিকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

ইসরাইলি বিশেষজ্ঞরা ওয়াইজম্যান ইনস্টিটিউট ধ্বংসের ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইনস্টিটিউটের পরীক্ষাগার এবং সম্পূর্ণ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া, এটির সংবেদনশীল যন্ত্রপাতি, বিরল জৈব উপকরণ এবং কয়েক দশকের অগ্রণী গবেষণা ধ্বংস হয়ে গেছে।  ইহুদিবাদী বিশেষজ্ঞরা একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, এক সময় ইসরাইলের বৈজ্ঞানিক গর্বের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানটি এখন ভস্ম ও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী ছবিগুলিতে দেখা যায়, পুড়ে যাওয়া ভবন, ভেঙে যাওয়া জানালা, ধসে পড়া ছাদ থেকে ঝুলে পড়া তার এবং অগ্নিনির্বাপক ইউনিটগুলোর নিক্ষিপ্ত পানি ইনস্টিটিউটের আঙ্গিনাকে ধ্বংসস্তূপে পরিণত করছে।

ওয়াইজম্যান ইনস্টিটিউটের হতবাক বিজ্ঞানী ও গবেষকরা তাদের বিশাল এবং অপূরণীয় ক্ষতির কথা বলতে এগিয়ে আসার পরপরই এটি ধ্বংসের প্রকৃত মাত্রা স্পষ্ট হতে শুরু করে। দখলদার ইসরাইল গত শুক্রবার ভোররাতে ইরানে অকস্যাৎ হামলা চালানোর পর সেদিন রাত থেকেই ইরান প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। অপরেশন ট্রু প্রমিজ ৩ নামক এই অভিযান অনির্দিষ্টকালের জন্য চলবে বলে আইআরজিসি জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page