April 2, 2026, 11:25 am
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনাবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী ও ১০ জন শিশু রয়েছে।

বুধবার (১৮ জুন) বুধবার ভোরে মাসুদপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে তাদেরকে পুশ ইন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

বিজিবি থেকে জানানো হয়, বুধবার ভোরে ৫৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকা মাসুদপুর বিওপির সীমান্ত পিলার ৪/৫-১এস-এর কাছ থেকে ২০ জন নারী, পুরুষ ও অপ্রাপ্ত বয়স্ককে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রামে।

আটককৃতরা বাংলাদেশের প্রকৃত নাগরিক কিনা তা যাচাই-বাছাই চলছে বলে জানান, ৫৩ বিজিবির অধিনায়ক।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবির টহল দলের সদস্যরা তাদেরকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃতদের স্থানীয় শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে বিজিবির পক্ষ হতে বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page