August 1, 2026, 5:28 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে পেটালেন জামাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ী পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে দাউদ মন্ডল নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্প‌তিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এই ঘটনা ঘটে ।

নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম সাইদুল প্রামানিক। সে একই এলাকার বা‌সিন্দা।

অন্যদিকে আটকরা হ‌লো- মো. দাউদ মন্ডল, তার ভাই মো. নাজমুল মন্ডল এবং তাদের বাবা মো. মিজান মন্ডল।

স্থানীয়‌রা জানান, জামাই-শ্বশু‌রের বা‌ড়ি একই গ্রা‌মে। জমি লিজ দেওয়ার কথা বলে মেয়ের জামাই দাউদ মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামানিক। প‌রে জমি দিতে না পারায় সাইদুল প্রামা‌নি‌কের কা‌ছে টাকা ফেরত চান দাউদ মন্ডল। ‌ওই সময় এক মাসের সময় নেন সাইদুল প্রামা‌নি‌ক। কিন্তু ছয় বছ‌রেও টাকা ফেরত দেননি তি‌নি। এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার বিচার সালিস করেছেন, তবুও বিষয়টি সুরাহা হয়নি।

পাওনা টাকা না পেয়ে সবশেষ বৃহস্পতিবার সাইদুল প্রামানিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন দাউদ মন্ডল। এ সময় তাকে মারধর করা হয়।

পাংশা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউ‌দ্দিন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সাইদুল প্রামানিককে উদ্ধার ক‌রা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জ‌ড়িত থাকায় দাউদ মন্ডলসহ তিনজনকে আটক করেছে পু‌লিশ। এ বিষ‌য়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page