September 30, 2026, 12:51 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে মানুষের কঙ্কালসহ এক যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় মানুষের তিনটি কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ রানা শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে মাসুদ রানা ও তার এক সহযোগী তিনটি স্কুলব্যাগে করে মানুষের কঙ্কাল নিয়ে বাসে চড়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছিলেন। মেহেরাবাড়ী এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা ব্যাগ তল্লাশির চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় মাসুদকে আটক করা গেলেও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মাসুদের ব্যাগ তল্লাশি করে মানুষের মাথার তিনটি খুলি ও অন্যান্য অস্থিসহ পূর্ণাঙ্গ কঙ্কাল উদ্ধার করা হয়। আটককৃত যুবক ও উদ্ধার হওয়া কঙ্কাল ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেছে, কঙ্কালগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page