August 1, 2026, 5:27 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলায় অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ দু’জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ির সাজেকের ১১ নম্বর কিলো নামক এলাকায় বাঘাইহাট জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলেন, সুগা চাকমা (৪২) ও বিন্দুময় চাকমা(৪১)।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, আটক দুজন আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং স্থানীয়দের কাছ থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল তারা।

অভিযানে তাদের কাছ থেকে একটি এলজি কার্তুজ, এমুনেশন, চাঁদা আদায়ের রশিদ, হিসাব খাতা, নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্ট্যান্ট কর্নেল মো. মাসুদ রানা বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page