October 14, 2026, 4:05 pm
শিরোনামঃ
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে ৪৭০০ মিলল বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানি কুদস ফোর্সের ‘প্যালেস্টানিয়ান কর্পস’–এর কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। কোম শহরে একটি আবাসিক ভবনে শনিবার সকালে চালানো হামলায় ইজাদি নিহত হয়েছেন বলে জানান কাৎজ। খবর আল–জাজিরার।
কাৎজ দাবি করেন, ইজাদি ৭ অক্টোবরের হামাসের হামলার আগে সংগঠনটিকে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘তার (ইজাদি) হত্যাকাণ্ড ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর একটি বড় সাফল্য। নিহত ও অপহৃতদের জন্য এটি ন্যায়বিচার। ইসরায়েলের দীর্ঘ হাত সব শত্রুর কাছে পৌঁছে যাবে।’

এর আগে কুম শহরে ইসরায়েলি বিমান হামলায় ১৬ বছর বয়সি এক কিশোর নিহত হওয়ার খবর প্রকাশ করেছিল আল জাজিরা। ওই হামলায় আরও দুজন আহত হন। তবে সাঈদ ইজাদি ও ওই কিশোর একই হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, নিহত কিশোরের সঙ্গে ওই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেয়নি তেহরান। ইসরায়েলি পক্ষ থেকে দাবি করা হলেও ইরান আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page