April 4, 2026, 10:02 am
শিরোনামঃ
১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার গুরুত্ব অপরিসীম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী দেশে কোনো তেলের সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ স্থগিত লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কক্সবাজার পানিতে চুবিয়ে চিংড়ি ঘেরের মালিককে হত্যার অভিযোগ জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স গণতন্ত্র ‘ভুলে যেতে’ বললেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান ট্রায়োরে ইরানে ধ্বংস অভিযান এখনও শেষ হয়নি : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক খুলনা মহানগরীর ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন বুলবুলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২১ জুন) রাতে তাদের নগরীর টুটপাড়া তালতলা মেইন রোড থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশি, বিদেশি অস্ত্র এবং ইয়াবা জব্দ করা হয়েছে।

আটকৃতরা হলেন, নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে যুবদল নেতা শেখ তৌহিদুর রহমান (৪২), শেখ মোহাম্মদ তৌহিদুর রহমানের ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান (১৯) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. আরিফ হোসেন (৩১)।

কেএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ শুক্রবার (২০ জুন) রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত টুটপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এ সময় সালাউদ্দিন মোল্লা বুলবুল, তৌহিদুর রহমান, আরিফ হোসেন, ও তাসফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি আরও জানায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে সাম্প্রতিক সময়ে কোনো অপরাধজনক ঘটনা সংঘটিত হয়েছে কিনা, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের এবং আরও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে খুলনা থানায় সন্ত্রাসী বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে যৌথবাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে ৪ জনকে দেশি এবং বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page