July 31, 2026, 2:47 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল শেষ হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করার সময় শেষ হচ্ছে রোববার (২২ জুন)।
গত বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধনের জন্য ইসিতে ৭০টির বেশি আবেদন জমা পড়েছে। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কিছু নতুন দলের শেষ দিন আবেদন করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আবেদনের সময় আর বাড়ানো হবে কি না, তা জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, এ সময় হয়তো আর বাড়ানো হবে না।

প্রথম দফায় নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গত ১০ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল। সেই সময়সীমা পর্যন্ত ৬৫টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল।

এনসিপিসহ আরও ৪৬টি দল ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন জমা না দেওয়ায় তারা ইসির কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করে। তাদের আবেদন বিবেচনায় নিয়ে ২২ জুন পর্যন্ত সময়সীমা বাড়ায় ইসি।

যেসব দল আবেদন করেছে, তার মধ্যে রয়েছে— জনতার কথা বলে, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ শান্তির দল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, জাতীয় ভূমিহীন পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, সংরক্ষণশীল দল (বিসিপি), বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ মুক্তি ঐক্য দল ও বাংলাদেশ জনশক্তি পার্টি।

এ ছাড়া আবেদন করেছে বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি, বাংলাদেশ জেনারেল পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), বাংলাদেশ জাতীয় লীগ, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ জনগণের দল (বাজদ), ফরোয়ার্ড পার্টি, স্বাধীন জনতা পার্টি, আমজনতার দল, অহিংস গণআন্দোলনসহ আরও বেশ কয়েকটি দল।

আজকের বাংলা তারিখ



Our Like Page