May 28, 2026, 2:49 pm
শিরোনামঃ
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি : অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি বিরল অ্যালবিনো প্রজাতির বগুড়ায় ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন শরীয়তপুরে ৩০ গরুসহ নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ভারতে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ ৮৮ দিন পর ইন্টারনেট সংযোগ চালু করল ইরান
এইমাত্রপাওয়াঃ

মার্কিন হামলার পর ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ইরানের ২০তম ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানের অপারেশ ট্রু প্রমিজ ৩-এর ধারবাহিকায় আজ ২০তম হামলা হয়েছে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ ও এসফাহানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর দাবি করার কয়েক ঘণ্টা পর এই অভিযানটি চালানো হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ((আইআরজিসি) জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, এই প্রতিশোধমূলক অপারেশনের এই ধাপে তৃতীয় প্রজন্মের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার করা হয়েছে, যা সফলভাবে লক্ষ্যস্থলে আঘাত হানে।

আজ (রোববার) সকালে ইসরাইলি মিডিয়া জানিয়েছে যে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলি তেল আবিব, হাইফাসহ বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে।

পার্সটুডে লিখেছে,ইরানের আজকের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব এবং হাইফার বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তেল আবিবের সুনির্দিষ্ট পয়েন্টগুলোকে ক্দ্রে করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী আগে থেকেই সতর্ক করেছিল যে, ইসরাইলের অধিকৃত অঞ্চলগুলিতে কোনও নিরাপদ স্থান থাকবে না।

ইরানি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার নতুন তরঙ্গ শুরু হওয়ার পর ইসরাইলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইসরাইলি মিডিয়া জানিয়েছে,আজ কমপক্ষে ৪০টি ভারী ক্ষেপণাস্ত্র তেল আবিবসহ বিভিন্ন অঞ্চলে আঘাত করেছে। কোনো কোনো সূত্র সেখানে ড্রোন হামলারও খবরও দিয়েছে।

ইহুদিবাদী গণমাধ্যমের তথ্য মতে,ইরানের আজকের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব শহরসহ কয়েকটি স্থানে বেশ কয়েকজন ইসরাইলি আহত হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ইসরাইলি রেডিও স্বীকার করেছে যে, ইসরাইলে- ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ধারা তেল আবিব এবং হাইফায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।

ইহুদিবাদী ইসরাইল, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাথে সম্পর্কিত ছবি প্রকাশের ওপর কঠোর সেন্সরশিপ আরোপ করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page