September 27, 2026, 11:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলের বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার চালানো এসব হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও মজুদের ঘাঁটি ছিল মূল লক্ষ্য।

জেরুজালেম থেকে এএফপি এই খবর জানায়।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক ২০টি ইসরাইলি যুদ্ধবিমান অভিযান চালিয়েছে। এতে ৩০টির বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।’

বিবৃতিতে আরও জানানো হয়, হামলা চালানো হয়েছে ‘ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ অবকাঠামোয়’, পাশাপাশি ‘সামরিক স্যাটেলাইট ও রাডার ঘাঁটিগুলোতেও’।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা এক বিশাল বিমান হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে। যদিও কিছু কর্মকর্তার মতে, ক্ষয়ক্ষতির মাত্রা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

রোববার ইসরাইল উত্তর-পশ্চিম ইরানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে বলেও জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। দুই চিরশত্রুর মধ্যে সংঘাত এদিন আরও বেড়েছে।

একইদিনে মধ্য ইরানে একটি অ্যাম্বুলেন্সে ইসরাইলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের হামলার পর যেন ‘ধ্বংসযজ্ঞ ও প্রতিশোধের আরেকটি চক্র’ শুরু না হয়। তিনি একে মধ্যপ্রাচ্যের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক মোড়’ হিসেবে আখ্যা দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page