April 2, 2026, 7:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অভিযোগে ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে ছাত্রলীগের ব্যানারে কেক কেটে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) ভোর রাতে উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগা ইউনিয়নের মজিবর হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান হাওলাদার (৩০), মৃত সৈয়দ হুময়ায়ুন কবীরের ছেলে ছাত্রলীগ কর্মী মো. তাসনিম (১৯), মৃত মো. রমেজ খানের ছেলে ছাত্রলীগ কর্মী মো. জাহিদ খান (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার অভিযান চালিয়ে বগা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বুধবার ভোররাতে ওই তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার সত্যতা স্বীকার করে বলেন, আটক তিন ছাত্রলীগ নেতাকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/১২/১৩ এর ধারায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page