September 27, 2026, 4:38 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো-রুয়ান্ডা চুক্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আশা করছি আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আমরা গাজায় অনেক অর্থ ও খাবার পাঠাচ্ছি, কারণ মানুষ মারা যাচ্ছে। যুদ্ধে সরাসরি জড়িত না থাকলেও মানবিক কারণে জড়িয়ে পড়েছি আমরা।

তিনি আরও বলেন, অনেক মানুষ খাবার পাচ্ছে না। সহায়তা পাঠালেও কিছু দুর্বৃত্ত তা চুরি করে বিক্রি করছে। তবে এখন একটা ভালো ব্যবস্থাপনা হয়েছে। দুঃখজনকভাবে অন্য দেশগুলো সাহায্য করছে না—শুধু আমরাই করছি, কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আমাদের দায়িত্ব।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আশার সঞ্চার করেছে যে হয়তো বহুদিন পর গাজা উপত্যকায় সাময়িক হলেও শান্তির সুবাতাস বইবে।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোন পক্ষই যুদ্ধবিরতির শর্ত বা কাঠামো ঘোষণা করেনি।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবরের পর ইসরায়েলি সামরিক অভিযানে ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা গাজায় চরম খাদ্য সংকট তৈরি করেছে, পুরো জনগণকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে এবং আন্তর্জাতিক আদালতগুলোতে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করেছে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page