September 30, 2026, 12:56 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নতুন বিধানে কমবে ভুয়া ও মিথ্যা মামলা : আইন উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে মামলায় আসামি করার ঘটনা ঠেকাতে সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

রোববার (২৯ জুন) সমসাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, মামলা বাণিজ্য ও ভুয়া মামলা ঠেকাতে প্রাথমিক তদন্তে যদি কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে প্রাথমিক পর্যায়েই তার নাম বাদ দেয়ার বিধান রেখে নতুন আইনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এক-দুদিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।

এছাড়া ভুয়া ও মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য থেকে পরিত্রাণের জন্য সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হয়েছে। এ পর্যায়ে পুলিশ কমিশনার ও এসপি পদমর্যাদার কমকর্তার এখতিয়ারিধীন কোনো মামলায় যৌক্তিক মনে হলে তদন্ত অফিসারকে দিয়ে প্রাথমিক রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেয়ানো যাবে। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন মামলা যৌক্তিক নয় কিংবা ভুয়া মামলা, তাহলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে সে মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন।

এ সময় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) স্থাপন করা হচ্ছে বলেও জানান অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, অফিস স্থাপন নিয়ে এমওইউ স্বাক্ষরের বিষয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত সবাই একমত পোষণ করেছেন। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য ওএইচসিএইচআরের অফিস হবে, তবে পরবর্তীতে এটা রিনিউ করার সুযোগ রাখা হয়েছে।

দেশে মানবাধিকার লঙ্ঘন হলে এই সংস্থা শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণেল ঘটনায় মাগুরার মতো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page