November 27, 2026, 6:43 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস নেতার সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় মানবিক পরিস্থিতি ও যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন হামাসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আনাদোলুর খবরে বলা হয়, ইব্রাহিম কালিন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারউইশ এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে একটি অজ্ঞাত স্থানে বৈঠক করেন।

বৈঠকে গাজার মানবিক বিপর্যয়, তুরস্কের যুদ্ধ থামানোর প্রচেষ্টা এবং দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, আলোচনায় ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে আন্তঃসম্প্রীতির প্রয়োজনীয়তা এবং গাজায় এর আগে বেশ কয়েক মাস ধরেই মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে আসছেন। ইসরাইল দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় খাদ্য প্রবেশ পুরোপুরি বন্ধ রাখে। এতে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয়।

পরে মার্কিন-ইসরাইল সমর্থিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর মাধ্যমে সীমিত খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়। তবে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণ ও বিশৃঙ্খলা নিয়ে এই সংস্থা বিতর্কের মুখে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও গাজা কর্তৃপক্ষ জানায়, জিএইচএফ-এর ত্রাণ নিতে গিয়ে অনেক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page