August 1, 2026, 3:13 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের প্লাস্টিক কারখানা থেকে ৩ ডাকাত গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজীপুর জেলার আপন প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে জাঝর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চমদাখালী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব (২৫), ও গাজীপুর জেলার সদর থানার কুমুন এলাকার নাসিরের ছেলে মো. শাখাওয়াত হোসেন ওরফে সৈকত (২৬)।

গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ জুন রাতে গাছা থানার ঈশ্বড্ডা এলাকার আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কারখানায় একদল ডাকাত ঢুকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জাঝর এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চায়নিজ কুড়াল, সুইচ গিয়ার, হেসকো ব্লেডসহ হাতল, সিজার, টেস্টার, সেলাই রেঞ্চ জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় ইতিপূর্বে বিভিন্ন মামলা রয়েছে। তারা তিনজনই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page