April 8, 2026, 7:44 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার লেনদেন বন্ধ থাকবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) দেশের সকল ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এদিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন কিংবা এটিএম থেকে নগদ উত্তোলনসহ সব ধরনের গ্রাহকসেবা বন্ধ থাকবে।

তবে মঙ্গলবার বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে, শুধুমাত্র অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কাজের জন্য।

ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর লেনদেনও এদিন বন্ধ থাকবে, কারণ দেশের শেয়ারবাজারের অধিকাংশ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই শেয়ারবাজারেও লেনদেন সম্ভব হবে না।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page