October 14, 2026, 12:36 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ফোন কল ফাঁসের জের ধরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে। উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রতিবেদনে বলা হয়, কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সাথে ফোনালাপ ফাঁস হওয়ার পর তার ওপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছিলো। ফোন কলে মিস সিনাওয়াত্রা হুন সেনকে ‘আংক্যাল’ সম্বোধন করেন এবং থাইল্যান্ডের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেন।

এটি জনমনে ক্ষোভ তৈরি করে ও তাকে বরখাস্তের জন্য আবেদন করা হয়, যা সাংবিধানিক আদালত বিবেচনা করছে।

দেশটির প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য হিসেবে মেয়াদ শেষের আগেই ক্ষমতা হারাচ্ছেন পেতংতার্ন সিনাওয়াত্রা।

এই পরিবার দেশটির রাজনীতিতে খুবই প্রভাবশালী। গত দুই দশক ধরে তারা দেশটির রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক।

তার ক্ষমতাসীন জোট ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপাকে পড়েছে, কারণ তাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার দুই সপ্তাহ আগে এই জোট ত্যাগ করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page