September 27, 2026, 10:03 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেন জুড়ে হুথিদের অবস্থানে ইসরাইলের বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুদাইদা বন্দরনগরীসহ হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার ভোরে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও সেনাবাহিনীর দাবি, তারা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করছে।

বিবৃতিতে আরো বলা হয়, হুথিদের সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। টার্গেটগুলোর মধ্যে ছিল হুদাইদা, রাস ইসা ও সালিফ বন্দরের বিভিন্ন স্থাপনা।

সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে হুথিদের বারবার হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

হামলার আগে হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন রোববার জানায়, ইসরাইলি শত্রুরা হোদেইদা বন্দর লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এছাড়া রাস ইসা ও সালিফ বন্দরের পাশাপাশি রাস আল-কাথিব বিদ্যুৎকেন্দ্রেও হামলা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ওই স্থানগুলোতে সম্ভাব্য হামলার সতর্ক করার আধ ঘন্টা পরেই হামলা চালানো হয়।

২০২৩ সালে অক্টোবরে হামাসের ইসরাইল আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে হুথি বিদ্রোহীরা। গত মার্চে দু’মাসের যুদ্ধবিরতি শেষ হলে গাজায় আবারো সামরিক অভিযান শুরু করে তেল আবিব। তখন থেকে ফের হামলা শুরু করে হুথিরাও।

হুথি বিদ্রোহীদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এ হামলা চালাচ্ছে। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত শিপিং জাহাজগুলোতেও আক্রমণ করছে।

ইসরাইল বলছে, হুথিদের দখলে থাকা ‘গ্যালাক্সি লিডার’ কার্গো জাহাজেও হামলা চালানো হয়েছে। জাহাজটি ২০২৩ সালের নভেম্বরে হুথি বিদ্রোহীরা দখলে নেয়। এরপরে রেড সিতে শিপিং ট্র্যাক করার জন্য সেটিতে রাডার ব্যবস্থাও বসায়।

২০২৪ সালের জানুয়ারিতে লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিতে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজগুলোকেও যুক্ত করে বিদ্রোহীরা।

গত মে মাসে হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করে। যার ফলে তাদের বিরুদ্ধে চলা তীব্র মার্কিন হামলার অবসান ঘটে। কিন্তু ইসরাইলি জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখে হুথিরা।

আজকের বাংলা তারিখ



Our Like Page