September 27, 2026, 10:01 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা নড়াইলের তুষার স্ত্রীসহ গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের তুষার শেখ (৩৫) ও তার স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম।

তিনি জানান, শনিবার রাত ২টার দিকে র‌্যাব-৪ এবং লোহাগড়া থানা পুলিশের সদস্যরা ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তুষারকে গ্রেফতার করেন। তুষার-নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে।

পরবর্তীতে তুষারের দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম জান্নাতকে নোয়াগ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় ২২ ক্যারেটের ১১ আনা ৩ রতি স্বর্ণের চেইন (যার বাজার মূল্য ৯১ হাজার ৭৩৩) টাকা এবং ঘরের শো-কেসের ওপর থেকে দুটি কানের দুল উদ্ধার করা হয়।

২০১৫ সালের ৩০ মে থেকে ২০২৪ সালের ৪ অক্টোবর পর্যন্ত তুষারের নামে লোহাগড়া থানায় চুরি, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। এছাড়া অন্য থানায় কতটি মামলা আছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

তুষারকে গ্রেফতারের পর ভুক্তভোগী নোয়াগ্রামের হাসানের স্ত্রী জোসনা বেগম এং ঘাঘা গ্রামের বাবলু শেখের স্ত্রী শেফালী বেগম লোহাগড়া থানায় এসে উপস্থিত হন। তারা আকুতি জানিয়ে বলেন, ‘পুলিশ ও র‌্যাব সদস্যরা তুষারকে গ্রেফতার করেছেন এজন্য আমরা সন্তুষ্ট। ডাকাতি করা বাকি স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল আমরা ফিরে পাবো বলে আশাবাদী। প্রায় পাঁচ মাস আগে আমাদের বাড়িতে ডাকাতি করে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় তুষার ও তার লোকজন।’

আজকের বাংলা তারিখ



Our Like Page