September 23, 2026, 1:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

মাগুরার শ্রীপুরে অস্ত্রসহ বিএনপি নেতাসহ দু’জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় বিএনপি নেতা শরিফুল ইসলাম সাচ্চু। এসময় একটি রিভলবারসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) রাত ২টার দিকে মাগুরা সেনা ক্যাম্পের একটি দল শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে অভিযান চালায়।

গ্রেপ্তাররা হলেন- বিএনপি নেতা শরিফুল ইসলাম সাচ্চু (৫৭) ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিটো।

এদের মধ্যে শরিফুল ইসলাম সাচ্চু তারাউজিয়াল গ্রামের মৃত রাহেন উদ্দিন মিয়ার ছেলে ও সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং মিজানুর রহমান টিটো নোহাটা গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কনকের বড় ভাই। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতা মামলা রয়েছে।

জানা গেছে, টিটো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে একাধিক নাশকতা ও হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল মিজানুর রহমান টিটো দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি করে দুটি রিভলবার, আট রাউন্ড তাজা গুলি ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এরপরই টিটোকে জিজ্ঞাসাবাদে এবং তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী তারা উজিয়াল গ্রামের বিএনপি নেতা  শরিফুল ইসলাম শরিফুল ইসলাম সাচ্চুর বাড়িতে রাত ৩টার দিকে অভিযান শুরু করে যৌথবাহিনী। সাচ্চুর বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়না তৈরি বিদেশী রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় সাচ্চুকে আটক করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, আটক নোহাটা  গ্রামের মিজানুর রহমান টিটো ও তারাউজিয়াল গ্রামের শরিফুল ইসলাম সাচ্চুকে উল্লেখিত আগ্নেয়াস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page