November 21, 2026, 4:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে পুলিশ পরিচয়ে মুখোশধারীদের ডাকাতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আবারও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে উপজেলার পাচরুখী গ্রামে স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহকর্তা সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল ‘পুলিশ’ পরিচয়ে তাদের বাড়ির নিচ তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তাদের পরিবারের সদস্যদের গামছা ও গেঞ্জি দিয়ে হাত-পা বেঁধে ফেলে।

ডাকাতরা ছুরি, চাপাতি, সাবলসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের আলমারি ভেঙে প্রায় ৩২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং মূল্যবান মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, ডাকাতদের মুখ ছিল বিভিন্ন রঙের কাপড়ে বাঁধা এবং তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। ডাকাতির সময় তারা বিভিন্ন ভাষা ও উপভাষায় কথা বলছিল।

ঘটনার পরপরই খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে মালামাল উদ্ধারে অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page