September 23, 2026, 9:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ একযোগে প্রকাশ করা হবে। আজ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একসঙ্গে ঘোষণা করা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ (১০ জুলাই) বৃহস্পতিবার শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএস—দুই পদ্ধতিতেই ফল জানতে পারবে। সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে। আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এছাড়া নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না।

যেভাবে ফল জানা যাবে

  • অনলাইন পদ্ধতি: ফল জানতে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল পাওয়া যাবে।
  • প্রতিষ্ঠানভিত্তিক ফল: প্রতিষ্ঠানপ্রধানরা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ‘রেজাল্ট কর্নার’ থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
  • এসএমএস পদ্ধতি: টেলিটক সিম ব্যবহার করে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
    SSC <space> বোর্ডের ইংরেজি প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> ২০২৫
    এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025 → পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফল পুনর্নিরীক্ষার সুযোগ

ফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। ১১ জুলাই (শুক্রবার) থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে এ আবেদন করা যাবে।

আবেদনের জন্য ফরম্যাট:

RSC <space> বোর্ডের নাম (ইংরেজিতে প্রথম তিন অক্ষর) <space> রোল নম্বর <space> বিষয় কোড

উদাহরণ: RSC DHA 123456 101,107 → পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page