May 18, 2026, 6:22 am
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিহত ওবাইদুলের লাশ আড়াই মাস পর ফেরত দিল বিএসএফ

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওবাইদুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশীর লাশ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) শনিবার বিকালে ফেরত দিয়েছে। গত ২৮ এপ্রিল মহেশপুরের গোপালপুর সীমান্তে বিএসএফ ওবাইদুলকে গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়।

মহেশপুর থানা ও বিজিবি সূত্রে জানা যায়, ১২ জুলাই শনিবার বিকালে ভারতের ৫৯ বিএসএফরে মধুপর ক্যাম্প ও বাংলাদেশের ৫৮-বিজিবি‘র মাটিলা কোম্পানি কমান্ডারের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদগা থানার এস আই বিশ্বজিৎ পাল মহেশপুর থানা ওসি তদন্ত সাজ্জাদ হোসেনের উপস্থিতে ওবাইদুল ইমলামের পিতা হানেফ আলী ও তার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেন। এসময় উভয় পক্ষের সীমান্ত রক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ৫৮-বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে  চিঠি আদান-প্রদানের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page