August 7, 2026, 2:01 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

অশান্ত বিশ্বে শত্রুতা পেরিয়ে ভারত-চীনের মুক্ত আলোচনা জরুরি : জয়শংকর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, শত্রুতা পেরিয়ে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে মুক্ত আলোচনা জরুরি।

এসসিও বৈঠক উপলক্ষে আজ(সোমবার) বেইজিং সফরে গিয়ে তিনি এসব কথা বললেন। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝোং-এর সঙ্গে সাক্ষাৎ করে জয়শংকর বলেন, ‘অশান্ত বিশ্বে ভারত-চীনের পরস্পরের প্রতি সহযোগিতা ও মুক্ত আলোচনা হওয়া জরুরি।’

২০২০ সালে লাদাখের গালওয়ানে ভারত-জীন সংঘাতের পর প্রথম চীন সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর। তবে গালওয়ান সংঘাত পেরিয়ে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা কিছুটা স্থিতিশীল পর্যায়ে হলেও দুই দেশের কূটনৈতিক সংঘাত এখনও চলছে। অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তা করেছিল চীন তাছাড়া দলাই লামা ইস্যুতেও টানাপোড়েন চলছে দুই দেশের। এই উত্তপ্ত সময়েই জয়শংকরের এই চীন সফর কূটনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।

শুধু তাই নয়, দীর্ঘ ৫ বছর পর তিব্বত অঞ্চলে কৈলাস ও মানস সরোবর যাত্রা পুনরায় চালু হওয়ার কথা জানান জয়শংকর। তিনি বলেন, এই পদক্ষেপ ভারতে ভীষণভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, ‘গতবছর কাজানে মোদি ও জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক উন্নতির দিকে গিয়েছে। আমি নিশ্চিত এই সফরে সেই আলোচনা আরও ইতিবাচক দিকে গড়াবে।’

উল্লেখ্য, এর আগে চীন সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপর এসসিও বৈঠকে যোগ দিতে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার বেইজিং গেলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর। জানা যাচ্ছে, এই সফরে চীনের পররাশষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। পাশাপাশি অন্যান্য দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page