November 21, 2026, 4:57 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

মাগুরা দোড়ামথনা গ্রামে পেঁপে গাছের জমিতে ছাগল আসতে নিষেধ নিয়ে মারামারি 

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের দোড়ামথনা গ্রামে পেঁপে গাছের জমিতে ছাগল আসতে নিষেধ করায় তিলাম শেখের বিরুদ্ধে অমানুষীক ভাবে মারধরের অভিযোগ উঠেছে। গত রবিবার ১৩ জুলাই বিকাল ৪ টার সময় দোড়ামতনা গ্রামের তিলাম শেখের ছাগলের পাল শাখাওয়াত হোসেনের পেঁপে গাছের জমিতে প্রবেশ নিষেধ করা নিয়ে তিলাম শেখ গাছের ডাল দিয়ে গুরুতর আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে।
মাগুরা সদর থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ ওলিউর রহমান (৩৯), পিতাঃ মোঃ শাখাওয়াত হোসেন (৭০), গ্রামঃ দোড়ামতনা, ডাকঘর: হাজরাপুর, উপজেলাঃ মাগুরা সদর, জেলাঃ মাগুরা। আমি নিম্নস্বাক্ষরকারী আপনার নিকট জানাচ্ছি যে, গত ১৩/০৭/২০২৫ ইং তারিখে রবিবার আনুমানীক বিকাল ৪ টার দিকে বিবাদী মোঃ তিলাম শেখ (৪৫), পিতা- পিতাঃমোঃশাহাদাত ফকির (৮০) এর ছাগল আমাদের একটি পেপে গাছের জমিতে যাই। তখন আমার বাবা মোঃ শাখাওয়াত হোসেন (৭০) ছাগলের পিছন পিছন তার বাড়িতে যাই। অতঃপর আমার বাবা বিবাদীকে ছাগল যেন আমার পেপে গাছের জমিতে না যাই সেই কথা বলে। অতঃপর বিবাদীর সাথে কথা-বার্তা বলার মুহুর্তে বিবাদী লাঠি-সোঠা নিয়ে আমার বাবার উপর আক্রমন এবং অমানুষীক ভাবে মারধর করে। বর্তমানে, আমার বাবা আমাদের গ্রামে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়। তারপরে মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ শাখাওয়াত হোসেন জানান, আমি একজন হজ্জ করা মানুষ, তিলাম শেখকে বলে ছিলাম আমার পেঁপে গাছের জমিতে প্রায় ২৭-২৮ টি ছাগল গিয়ে জমির অন্যান্য ফসল নষ্ট করে দিচ্ছে। এই বলার সাথে সাথে আমাকে বেদম আকারে জীবন শেষ করার জন্য গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করে ও হাত-পা ও সমস্ত শরীরে আঘাত করে নিলাফোলা জখম করেছে। আমি আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।
শাখাওয়াত হোসেনের পুত্র মোঃ ওলিউর রহমান জানান, তিলাম শেখ একজন উগ্র আচরণের বদমেজাজি খুনী আচরণের মানুষ। তার মারধরের আঘাতে আমার পিতার মাথায় ৩ টা সেলাই লেগেছে।
এব্যাপারে তিলাম শেখের বড় ভাই এর মোবাইল ফোন নম্বরে একাধিক বার ফোন দিলে রিসিভ করা হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page